বটিয়াঘাটায় ৩০ পিচ ইয়াবা সহ ১জন আটক
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: ১৬/০৯/২৫ তারিখ মঙ্গলবার অনুমান বিকাল সাড়ে ৫ টার দিকে বটিয়ঘাটা উপজেলার নাহাড়ীতলা নতুন বাসস্ট্যান্ড মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা পুলিশ এক অভিযান পরিচালনা করেন। সে সময় এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা সহ তাকে হাতে নাতে আটক করে। সে উপজেলার ১নং জলমা ইউনিয়নের তেতুঁলতলা গ্রামের মৃতঃ অমূল্য সরকারের পুত্র দিলীপ সরকার(৫৫)। এ ব্যপারে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রস্তুতি চলছিলো।

