মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১ আটক – ১
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১ নারী আহত হয়েছে থানায় অভিযোগের পর ১জন কে আটক করেছে পুলিশ ৷ শনিবার ( ৩০ আগস্ট ) সকালে উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলাকান্দা গ্রামের ওসমান বেপারীর স্ত্রী ঝর্না বেগম( ৫০) এর সঙ্গে একই এলাকার মৃত রোস্তম খানের ছেলে সোহরাব খান ( ৪২) ও সাগর খানের স্ত্রী বর্না বেগম( ৩০), জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সকালে সোহরাব খান ও বর্না বেগম মিলে ঝর্না বেগম কে মারধর করেন ৷
এই ঘটনায় ভুক্তভোগী ঝর্না বেগম মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ ভোক্তভূগী ঝর্না বেগম স্থানীয় সাংবাদিকদের জানান,সোহরাব খান ও বর্না বেগমের সাথে দীর্ঘদিন যাবত আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে তারই জেরে শনিবার সকালে একলা পেয়ে আমাকে মারধর করেন তারা ৷ তিনি জানান, আমার মেয়ের বিয়ের কাজ আসলে বরপক্ষের লোকজনের কাছে তারা নানান ধরনের কথাবার্তা বলে আমার মেয়ের বিয়ে ভেঙ্গে দেয় আমি প্রশাসনের কাছে এর সুষ্ট্য বিচার চাই ৷ এব্যপারে সোহরাব খান ও বর্না বেগমের পরিবারের লোকজনের সাথে কথা বলতে চাইলে তারা কোন কিছু বলতে অনিহা প্রকাশ করেন ৷ মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হক জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। সোহরাব খান নামে এক জনকে আটক করে কোটে চালান দিয়েছি আমরা ৷

