খুলনার বটিয়াঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: বটিয়াঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল ১৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সপ্তাহব্যাপী কর্মসূচি। স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য অফিসার এস এম আমীর আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলার আহবায়ক এজাজুর রহমান শামীম, বটিয়াঘাটা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম সহ আরও নেতৃবৃন্দ ও বটিয়াঘাটা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, সদস্য ইমরান হোসেন, সেখ রাসেল সহ আরোও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হলে সচেতনতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মৎস্যখাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” সপ্তাহব্যাপী এ আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

