মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
“আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ, সুখী সমৃদ্ধ দেশ গড়ার আশ্বাস” — এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকঞ্জি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা।

আলোচনায় বক্তারা বলেন:

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষ ও আহরণের প্রসার ঘটিয়ে দেশে পুষ্টির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। দেশের স্বনির্ভরতা অর্জনে মৎস্য খাতের অবদান উল্লেখযোগ্য।

অনুষ্ঠানের শেষপর্বে:

উপজেলা পরিষদ পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *