সান্তাহারে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মত বিনিময় সভা
আদমদীঘি প্রতিনিধি:
নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন
পিচরেট, আউট সোর্সিং, এলইএম কর্মচারীদের সমন্বয়ে বগুড়া, সান্তাহার, নওগাঁ, জয়পুরহাট ও রংপুর জেলা সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নিবাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি সোহরাব হোসেন লাইজু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মো: কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হারুন-অর-রশীদ, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সান্তাহার পিচরেট ঐক্য পরিষদের সভাপতি মতলেবুর রহমান, পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রিকু, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ।
মত বিনিময় সভা বক্তারা বলেন, বিদ্যুৎ শ্রমিক পিচরেট, আউট সোর্সিং, এলইএম কর্মচারীদের সরকারি দপ্তরের নিজস্ব বা রাজস্বখাত ভূক্ত নিয়োগ দেওয়ার জোর দাবী জানায়।

