ইন্দুরকানীতে খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন,মোস্তান হাফিজ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু,সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির,বিএনপি নেতা আজাদ হোসেন বাচ্চু,আনোয়ার হোসেন,উ

পজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

আলোচনা ও দোয়া মাহফিলে ইন্দুরকানী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *