ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা এ্যাডঃ এম এ মজিদ এর আস্থা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন মোঃ তুহিন আক্তার (লাল)
মোঃ সুরুজ – ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলা ২,নং মধুহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ তুহিন আক্তার লাল।
একজন সৎ যোগ্য ও ত্যাগী ন্যায় পরায়ন মানুষ
নিজ ইউনিয়নবাসীর প্রিয় মুখ ও প্রিয় ব্যক্তিত্ব।
সমাজ সেবক ও সমাজ সেবা করার লক্ষ নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান মোঃ তুহিন আক্তার লাল।
তিনি পারিবারিকভাবে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সেক্টর কমান্ডার, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত।
তিনি জীবনের শুরুতে ১৯৮৯ সালে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ থেকে ছাত্রদলের প্যানেলে কলেজ সংসদের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১ সালে উক্ত কলেজ থেকে ছাত্রদলের প্যানেলে ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে ঝিনাইদহ জেলার সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং যুবদলের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে ২,নং মধুহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক নির্বাচিত হন।
বর্তমান তিনি ২,নং মধুহাটি ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব সফল ভাবে পালন করছেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মোঃ তুহিন আক্তার লালকে ৫ টি মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসানো হয় এবং ২ বারে ২ মাস কারাবরণ করেন। এছাড়াও অর্থনৈতিক
শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং যাযাবরের মতো জীবন যাপন কাটিয়েছেন তাসত্ত্বেও শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে ৩১ দফা বাস্তবায়নে এবং ০২ নং মধুহাটি ইউনিয়ন বিএনপি কে শক্তিশালী ও বেগবান করার প্রত্যয়ে কাজ করে চলেছেন। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মুলে তিনি যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন তিনি জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্র- জনতার পাশে ছিলেন তিনি ন্যায় বিচারের ক্ষেত্রে দলমত নির্বিশেষে ন্যায় বিচার করে থাকেন।
মো. তুহিন আক্তার লাল ১০বছর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ২নং মধুহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং মধুহাটি ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভাবে মনোনয়ন পেলে মো. তুহিন আক্তার লাল ২নং মধুহাটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। এক জরিপে দেখা গেছে, নিজ ইউনিয়নে তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড, এম এ মজিদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় সকল কর্মসূচী তৃণমূল পর্যায়ে সফলভাবে পালন করে থাকেন এবং নিজ এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আলহাজ্ব এ্যাড, এম এ মজিদকে ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুন্ডু) আসনের এমপি হিসেবে দেখতে চান। মো. তুহিন আক্তার লাল বিগত ফ্যাসিস্ট হাসি-না সরকারের বিরুদ্ধে এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে নিজ এলাকায় কঠোর আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মো. তুহিন আক্তার লাল ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নবাসীর শাস্তি ও মঙ্গল কামনা করেন এবং নিজের জন্য দোয়া প্রার্থী।

