মোংলায় শিক্ষা উপকরণ বিতরণ করলো বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় শিক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (০৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের ব্যবস্থাপনায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন,

“প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা ও আর্থ-সামাজিক উন্নয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।”

এদিন জয়মনি এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান—

জয়মনি মাধ্যমিক বিদ্যালয়,

জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং

জয়মনিরঘোল দারুসসুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসার
মোট ২০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ হিসেবে ছিল খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার ও পেন্সিল কাটার।
এই মানবিক কর্মসূচি স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,

“বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *