আদমদীঘিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা কনফারেন্স রুমে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস, সাটিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল ওহাব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার আল আমিন, অধ্যক্ষ আব্দুল সালাম তালুকদার, জেলা সহকারী পরিদর্শক হাবিবা ইয়াসমিন প্রমুখ। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযার্য়ে কৃতি ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস, সাটিফিকেট ও পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল ওহাব।

