খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবে দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলন:
দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বটিয়াঘাটা প্রেসক্লাব মিলানায়তনে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহবায়ক এড. সোহেল রানার সভাপতিত্বে ও সাংবাদিক অরূপ জোদ্দারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন। বিশেষ অতিথি ছিলেন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাহিত্যিক এ আর আলী মোলা, গ্লোবাল টেলিভিশনের আনিসুর রহমান কবির। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমীন গোলদার, সাবেক সভাপতি ও শিক্ষক এনায়েত আলী বিশ্বাস, অমলেন্দু বিশ্বাস, রতন কুমার সাহা, সাংবাদিক ইমরান হোসেন সুমন, তরিকুল ইসলাম, সোহরব হোসেন মুন্সি, ইমরান হোসেন, মুরাদ হোসেন হানিফ, মোহাব্বত আলী খান, সেখ মোঃ রাসেল হোসেন, নুরুল আলম, মনিরুল ইসলাম, কবীরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

