ঝিনাইদহ- কামতা গ্রামে পূর্ব পশ্চিম পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে এলাকাবাসী

মোঃ সুরুজ -ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলা ২,নং মধুহাটি ইউনিয়ন ৬,নং ওয়ার্ডের কামতা মির্জাপুর মসজিদ মাদ্রাসা হতে কামতা পশ্চিম ও পূর্ব পাড়া আবদারে বাড়ি হয়ে শংকরপুর চাঁনের দুকান পর্যন্ত ২: কিলো কাঁচা রাস্তা আছে,দীর্ঘ এই রাস্তাটি এখন মরণফাদের পরিণত হয়েছে, স্থানীয়রা অভিযোগ করে বলেন বছরের পর বছর পার হলেও কোনো জনপ্রিতিনিধি বা স্থানীয় নেতা এই রাস্তাটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয় নি নির্বাচনের আগে নেতারা মাপজোক করে গেলেও ভোট শেষ হলে আর ফিরে তাকান না। ফলে এলাকাবাসীর দুর্ভোগ থেকেই যায়। বৃষ্টির মৌসুমে এলেই এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়।রাস্তায় জলাবদ্ধতার কারনে ও অনেক জায়গায় দুপাসে ভাঙ্গা ও মাঝে মধ্যে গর্ত হয়ে আছে। ভ্যান, অটোরিকশা, ইজিবাইক মোটসাইকেল ও বাইসাইকেল চলাচলের কষ্টে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং গর্বিত মা ও অসুস্থ হলে কোনো ভাবেই এম্বুলেন্স আসতে চাই না, ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তি শিকার হতে হয় স্থানীয়দের।
শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে প্রতিদিনের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। স্থানীয় এক বাসিন্দা বলেন আমাদের কেমন রাষ্ট্র ব্যবস্থা আমরা কিসের নাগরিক, দেশের উন্নয়নের জন্য ভোট দিয়ে নেতা বানাই, আবার জনগণের উন্নয়ন জন্য জনগণ কে-ই আনদোলন করতে হয় এটা কেমন রাষ্ট্রের নীতি। এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত এই রাস্তাটির সংস্কার না করলে তাদের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে।
স্থানীয় আর এক জন্য বলেন চন্ডীপুর থেকে গোপালপুরের মেইন রোড রাতে বিপদজনক হয়ে উঠে এইটি রাস্তাটি গ্রামের মধ্যে হওয়ায়, ৫/৬ গ্রামের লোক ও দুর দূরান্তের লোকজন চলাচল করে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি দের প্রতি অনুরোধ, দয়া করে কামতা পশ্চিম পাড়া হতে পূর্ব পাড়া আবদারে বাড়ি হয়ে চাঁনের দুকান পর্যন্ত ২, কিলো রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসী দুর্ভোগ লাগব করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *