খুলনার বটিয়াঘাটা সুখাদাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত-১, গ্রেপ্তার-৩

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় জমি দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে শংকর প্রসাদ মন্ডল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৮/০৬/২০২৫ তারিখ ভোর ৬টার দিকে উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামে। এ নিয়ে গত শনিবার ২৯ জুন/২০২৫ তারিখ একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৯।

খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মফিজুর রহমান এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু হলে গত ২৯/০৬/২০২৫ খ্রিঃ রাতে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার এর নির্দেশানা মোতাবেক এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ১টি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া গ্রাম এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম ১। স্বপন মন্ডল (৭৩), পিতা-মৃত নগেন্দ্ৰনাথ মন্ডল, ২। কালিদাসী মন্ডল (৬৫), স্বামী-স্বপন মন্ডল ও ৩। নুপুর মন্ডল (৩০), স্বামী-সঞ্জয় মন্ডল।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশারের নিকট জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত স্বপন মন্ডল নিহত শংকর প্রসাদ মন্ডলের বড় ভাই। দুই ভাইয়ের মধ্যে পূর্ব হতেই জমি নিয়ে বিরোধ চলমান ছিল। শংকর প্রসাদ মন্ডল তার পরিবার নিয়ে খুলনা সদর থানাধীন ফুলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন নিহত শংকর প্রসাদ মন্ডল নর্থ ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তিনি ছুটি কাটাতে নিজ গ্রামে ফেরেন এবং দেখতে পান তার নিজ মালিকানাধীন জমিতে ভেড়িবাঁধ নির্মাণ করে মাছের ঘের করা হচ্ছে। তিনি বাঁধ কেটে দিতে গেলে অভিযুক্ত স্বপন মন্ডল, কালিদাসী মন্ডল ও নুপুর ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে তাকে মাথায় আঘাত করেন। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *