পিটিসি, খুলনায় ৫৮তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কেএমপি কমিশনারঃ

বিভাগীয় প্রতিনিধি খুলনা
এম এ জলিল
আজ ২২ জুন ২০২৫ তারিখ পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন কুচকাওয়াজ উপভোগ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সকাল ৮:৩০ ঘটিকায় প্রধান অতিথির অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে প্যারেডের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। সু-সজ্জিত প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি নবীণ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও কর্মজীবনে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের কল্যাণে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান। অতঃপর প্রধান অতিথি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল হক পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা; কর্ণেল একেএম রাশেদুজ্জামান, কর্ণেল জিএস, ডিজিএফআই, খুলনা। এছাড়াও খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক বাহিনীর কর্মকতাবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *