খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
আজা শুক্রবার সকাল ১০ টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবের নিজস্ব ভবনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক এ্যাডভোকেট সোহেল রানা, সভা পরিচালনা করেন সদস্য সচিব আল আমিন গোলদার, এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক অমলেন্দু বিশ্বাস, ইমরান হোসেন, ইমরান হোসেন সুমন, রতন কুমার সাহা, আসাদুজ্জামান উজ্জল, মোহাব্বাত আলী খান, বাকের হোসেন, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন দোলন, সেখ রাসেল, অরূপ জোতদার, মনিরুল ইসলাম, বিপ্লব হোসেন, নুরুল আলম।
উপস্থিত সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয় তার মধ্যে অন্যতম প্রেসক্লাবের নির্বাচন নিয়ে নির্বাচনী কমিটি গঠন, ৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়। নির্বাচনী কমিটির সদস্যরা হলেন। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ এবং কবির আহমেদ খান। সকলের সম্মতিতে সিদ্ধান্তটি গৃহীত হয়। এছাড়া জুলাই ২০২৫ মাসের ১৫ তারিখের মধ্যে নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *