ইটনায় বাংলাদেশ খেলাফত মজলিশ এরঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ইটনা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশ ইটনা উপজেলা শাখার উদ্দ্যোগে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন, ধর্ম বর্ণ ভিন্ন মত সভার জন্য খেলাফত ¯েøাগান তুলে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১২ই জুন বৃহস্পতিবার সকাল দশটায় ইটনা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ ইটনা উপজেলা সভাপতি আলহাজ¦ খায়রুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল করিম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিশের নেতাকর্মী সহ এর অঙ্গ সংগঠনের প্রায় পাঁচশতাধিক সদস্যের সমাগম ঘটে। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের মিঠামইন উপজেলার সভাপতি মাও: জিয়াউর রহমান, সহ সভাপতি মাও: নাছির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক উছমান গণি কাগজি, বাংলাদেশ খেলাফত মজলিশ অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক তাফসীর খান। ক্বারী সেলিম মিয়া, আনোয়ার হোসেন, হাফেজ আবুল হাশেম, বাংলাদেশ খেলাফত মজলিশ অষ্টগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক তাফসীর খান প্রমূখ। বক্তাগণ আদালত, ইনসাফ ন্যায় প্রতিষ্টার জন্য ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত। হয়তো খেলাফত নয়তো শাহাদত উল্লেখ করে বক্তব্য পেশ করেন। এছাড়া আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক ইটনা সরকারি কলেজ মাঠে জনসভা করবেন বলে তাদের বক্তব্যে তুলে ধরেন। এজন্য ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সকল নেতাকর্মীকে দলের জন্য নিরলসভাবে কাজ করার কথা ব্যক্ত করেন। এতে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশ ইটনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মুঞ্জুরুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *