জায়গার বিরোধে বৃদ্ধকেকুপিয়ে হত্যা।
সিনিয়র রিপোর্টার মোঃ নেয়মূল হোসেন মিরসরাই চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে জমির বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যাক্তির নাম রোহান উদ্দিন (৬০)। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বহদ্দার গ্রামের বৃন্দু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ এই বাড়ির মৃত চোকধন মিয়ার ছেলে।
জোরারগঞ্জ থানা পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, প্রতিবেশি দাউদুল ইসলামের সঙ্গে নিহত রোহান উদ্দিনের জায়গা সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে দাউদুল ইসলাম তার লোকদের নিয়ে বৃদ্ধ রোহান উদ্দিনকে হামলা করতে আসলে বদ্ধ রোহান উদ্দিন দা দিয়ে দাউদুল ইসলামের লোক মনিরুল ইসলামকে জখম করে। পরে দাউদুল ইসলাম ও মনিরুল ইসলামের নেতৃত্বে পরিকল্পিতভাবে বৃদ্ধ রোহানের উপর হামলা চালালে সেই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে রোহান উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুল ইসলাম বলেন, বৃদ্ধ রোহান উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার ঘটনাটি তদন্ত চলমান।

