ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার(ঝিনাইদহ) : ঝিনাইদহে পানিতে ডুবে সুলাইমান নামের(১০) দ্বিতীয় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের দোড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুলাইমান চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার শৈলমারী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে।
জানা যায়, সকালে অন্য শিশুদের সাথে খালে গোসল করতে নামে সুলাইমান । এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে পাশ্ববর্তী খালে শিশুটির দেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। শিশু সুলাইমান দুড়া গ্রামের তার নানা বাড়ি থেকে লেখাপড়া করতো। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

