রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা ও ১৩(তের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক এক।

মশিউর রহমান : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় অদ্য ০৬-০৬-২৩ খ্রিঃ তারিখ ১৬:৩৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন জৌকুড়া পূর্বপাড়া সাকিনস্থ জনৈক মোঃ সালাউদ্দিন মিয়া (২৬) পিতা-মৃত আব্দুল করিম এর বসত বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ নিকবর গায়ান (৪৪), পিতা-মৃত নজর গায়ান, সাং-জৌকুড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ৫০০(পাঁচাশত) গ্রাম গাঁজা ও ১৩(তের) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। উল্লেখ্য সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ নিকবর গায়ান এর বিরূদ্ধে ১। (174RM) রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৪১/৪৪৭, তারিখ-২৯ আগস্ট, ২০১৯; জি আর নং-৪৪৭, তারিখ-২৯ আগস্ট, ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; সংক্রান্তে তথ্য পাওয়া যায়। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *