ভারতে এক বছর কারাভোগের পর দেশে ফিরল ৫ বাংলাদেশি পুরুষ।

বেনাপোল(যশোর)প্রতিনিধি : অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি পুরুষ এক বছর ভারতে কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ভারতে পাচার হওয়া বাংলাদেশি পুরুষরা হলেন, সাতক্ষীরা জেলার আশরাফুজজামান (২৭),শফিকুল ইসলাম (৪২),সোরাত গাজী(৪২),মতিউর রহমান (৫৩)ও ব্রাহ্মনবাড়িয়া জেলার দিলিপ কুমার (৫৯)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ বলেন, ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে তারা ভারতে পাড়ি জমায়। সেখানে তারা চেন্নাই শহরে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর তারা ভারতের চেন্নাইয়ের একটি জেল খানায় এক বছর আটক ছিল। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসাদের বেনাপোল ইমিগ্রেশন পোর্ট থানায় হস্তান্তর করেছে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে আমরা তাদের গ্রহন করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *