কাহারোলে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে আনসার ভিডিপির সদস্যরা করনাকালীন ভালোভাবে দায়িত্ব পালন করায় আনসার সদস্যদের মাঝে ২০২২ ইং পুরস্কার বিতরণ করা হয়েছে । সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনাসার ও ভিডিপি দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ কুদরত-ই- খুদা,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী ও কাহারোল থানার ওসি তদন্ত মইনুল ইসলাম প্রমুখ ।

