সন্তানদের ছুরিকাঘাতে গুরতর জখম করে পরে বাবা নিজেই আত্মহত্যার চেষ্টা
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানী মীর হাজারিবাগের বটতলা এলাকায় ছেলে-মেয়েকে ছুরিকাঘাতে গুরতর জখম করে পরে বাবা নিজেই গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ৭ বছরের মেয়ে রোজা মারা গেছেন। তার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বাবা জাবেদ (৪০) ও ছেলে রিজন (১৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বাবা ও ছেলের অবস্থা সংকটাপন্ন।
রিজনের চাচা মেহেদি হাসান জানান, হাজারিবাগের বটতলা এলাকায় তাদের টিনসেড দুইতলা ভবন ছিল। উপরের তলায় তারা থাকতেন আর নিচ তলায় তাদের রেডিমেড পোশাকের গার্মেন্ট ছিল।জাবেদের স্ত্রী রুমা আক্তার বলেন, ঘটনার সময় আমি নিচ তলায় ছিলাম। হঠাৎ উপরে কান্নার আওয়াজ শুনতে পেয়ে দৌঁড়ে এসে দেখি তিনজনের গলায় মারাত্মক জখম অবস্থায় মেজেতে শুয়ে আছে।চিকিৎসকরা জানিয়েছেন, তাদের তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রোজা (৭) নামের শিশুটিকে মারা যায়। বাবা ও ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।ঢাকা মেডেকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের হাসপাতালে আনা হলে মেয়ে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা জাভেদের গলায় ধারালো ছুরির পোঁচ রয়েছে। এছাড়া ছেলে রিজনের গলায় ও হাতে ধারালো অস্ত্রের পোঁচ রয়েছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানতে পেরে সেখানে একটি দল পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।

