সান্তাহারে রাধা মাধব মন্দিরে চুরি হওয়া ১৮টি মুর্তি উদ্ধার ! গ্রেফতার-১
আদমদীঘি প্রতিনিধি : গত শনিবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লার রাধা মাধব মন্দিরে চুরি হওয়া মুর্তির মধ্যে ১৮টি মুর্তি উদ্ধার ও বিপ্লব হোসেন মিন্টু (২৮) নামে এক চোর কে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান। গ্রেফতারকৃত বিপ্লব হোসেন মিন্টু সান্তাহার পৌর শহরের উপর পৌঁওতা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানায়, সান্তাহার চা-বাগান মোড়ে নজরুল ইসলাম নজু নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী পুরাতন জিনিস পত্র কেনার আড়ালে দীর্ঘদিন থেকে চুরি মালামাল ভাঙ্গতেন এবং চোর পোষতেন। গত ২৭ এপ্রিল শনিবার রাতে সোনার দোকানে চুরি করতে এসে বগুড়ার সুইপার কলোনীর সাগর হোসেন নামে এক চোর ওই সোনার দোকানের ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে সান্তাহার পুলিশ টাউন ফাঁড়ির পুলিশ তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তার দেওয়া তথ্য মতে প্রথমে ওই ভাঙ্গারী ব্যবসায়ী নজরুল ইসলাম নজু কে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য মতে শনিবার গভীর রাতে এ.এস.আই রুস্তম ফারুকসহ সঙ্গীয় র্ফোস নিয়ে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর বিপ্লব হোসেন মিন্টুর শ্বশুর ইমদাদুল হকের বাড়ীতে অভিযান চালিয়ে মন্দির চুরি হওয়ার ১৮টি মুর্তি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই চোর কে রবিবার দুপুরে পুলিশ বগুড়া জেল-হাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ এপ্রিল শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ীতে রাধা মাধব মন্দিরে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মন্দিরের সার্টারিং এর তালা ভেঙ্গে মন্দিরে থাকা পুজার কাজের ব্যবহার করা বড় ঘন্টা ১টি, প্রায় ২ ভড়ি ওজনের মর্তি কানের সোনার দুল, নাকের নথ, ১০ ভড়ির ওজনের চান্দির বাঁশি, পিতলের মুর্তি কৃষ্ণ ৩০টি, ও বেশ কিছু কাসার তালা বাসনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মন্দির কমিটি সদস্য প্রদীপ ভৌমিক বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

