৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি লক্ষ্যমাত্রা নিয়ে জিলবাংলা সুগার মিলের ৬৯ তম আখ মাড়াই শুরু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ।

জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলের ৬৯ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

চলতি ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মিলের ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

জামালপুর ২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আখ মাড়াই উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ এতে সভাপতিত্ব করেন। এতে জামালপুর ৫ আসনের এমপি শাহ ওয়ারেস আলী মামুন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, মিল এমডি ফেরদৌস আলম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক এবং দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আতিকুর রহমান সাজু, ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রায়হানুল আজিম ইমরান, আখচাষী তারেক মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *