গাইবান্ধায় সুন্দরগঞ্জে ঘরের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার..

মো: মাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে লিয়ন মিয়া (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ শুক্রবার (২৭ নভেম্বর/২৬) আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ হুড়াভায়াখাঁ নিজ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ৷

মৃত লিয়ন ওই গ্রামের সাদা ব্যাপারীর পুত্র৷ সে রামজীবন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া করত এবং ২০২৭ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে এলাকাবাসী জানায় ৷

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ির পূর্ব দিকের টিনের ঘরের ভেতর বাঁশের সাথে লিয়নকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনা সুত্রে জানা যায়, লিয়ন মিয়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিল এবং রংপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন অবস্থায় ছিল ৷

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *