ঝিনাইদহে শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতায় ইসলামী ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের মানসিকতা তৈরি এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ধারণা দিতে ঝিনাইদহে আর্থিক সাক্ষরতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,ঝিনাইদহ শাখার উদ্যোগে শহরের আদর্শপাড়ার বকুলতলায় অবস্থিত আন নাজাত মডেল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আন নাজাত মডেল মাদ্রাসার প্রিন্সিপাল জুলকার নাইনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক সাক্ষরতা একজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিক্ষাজীবন থেকেই অর্থের সঠিক ব্যবহার, পরিকল্পিত সঞ্চয় এবং আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনায় অভ্যস্ত হয়ে উঠবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন আর্থিক লেনদেনের পরিধি বাড়ছে। এসব সেবার সুবিধা গ্রহণের পাশাপাশি সম্ভাব্য প্রতারণা থেকে সুরক্ষিত থাকাও জরুরি। এ জন্য ব্যাংক হিসাবের গোপন তথ্য, পিন ও ওটিপি অন্যের সঙ্গে আদান-প্রদান না করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *