সিলেটের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন ঈমানী পদন্নোতি প্রাপ্ত হয়ে মেজর জেনারেল হয়েছেন।
সিলেট প্রতিনিধি।
সিলেটের কানাইঘাট উপজেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বাতেন ঈমানী স্যার পদন্নোতি প্রাপ্ত হয়ে মেজর জেনারেল হয়েছেন। এবং মেজর জেনারেলে পদন্নোতি প্রাপ্ত হয়ে তিনি বর্তমানে বগুড়া ক্যান্টনমেন্টের জিওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন।
তার এই পদন্নোতিতে তার নিজ এলাকা কানাইঘাট জোড়ে সর্বস্তরের মানুষের মধ্যে এক আনন্দঘন পরিবেশের তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজের পক্ষ থেকে মেজর জেনারেল আব্দুল বাতেন ঈমানী স্যারের পদন্নোতিতে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সিলেটের গৌরব ও অহংকার। তার এই পদন্নোতিতে তিনি সিলেট বাসিকে আরো অনেক দুর এগিয়ে নিয়ে গেলেন।
তার এই আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশ শুধু কানাইঘাটে নয়, বরং পুরো সিলেট জেলা জোড়ে আনন্দ ও উৎসাহের আমেজ বিরাজ করছে। এবং পুরো সিলেট জেলা বাসির পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তিনি যেমন সৎ,মেধাবী, বিচক্ষণ তেমনি একজন সাহসী অফিসার।
মহান আল্লাহ তায়ালা যেন তাকে সুস্ততার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন।

