ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলার ১১ নম্বর পদ্মাকর ইউনিয়নে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলপ্রেমী যুবকদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাদক থেকে দূরে সরে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক আলাম।

রোববার বিকেলে ইউনিয়নের রাইচরণ-তারিণীচরণ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আজিজুল হক আলামের উদ্যোগে যুবকদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিপু আহমেদ, ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারি হুজুর আলী, ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম এবং ১ ও ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাহেব আলী ও মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *