৭ দফা দাবিতে ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, নবম পে-স্কেলের সুবিধা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন করেছে জাতীয় শিক্ষক ফোরাম।
শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মালেকসহ শিক্ষক নেতারা সম্মেলনে বক্তব্য দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই দায়িত্ব পালন করলেও অনেক শিক্ষক সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। এ বৈষম্য দূর করতে শিক্ষকদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা।

