বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদযাপন: সত্য ও বস্তুনিষ্ঠতার প্রতীক হয়ে পথচলার প্রত্যাশা
সেক রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
শত বাধা পেরিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীপ্ত শপথ নিয়ে পথচলার ২৮ বছর পূর্ণ করল জনপ্রিয় জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ভোরের চেতনার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, ইন্দ্রজিৎ টিকাদার, সোরহাব মুন্সী, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান দুলু, ইমরান হোসেন, আল আমিন গোলদার, সিএ মো. হারুন অর রশীদ, সিএ আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক গাজী তরিকুল, পরাগ রায়, রিপন রায় ও আল জাকারিয়াসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ভোর মানেই নতুন আলোর বার্তা।” বিগত ২৮ বছর ধরে দৈনিক ভোরের চেতনা দেশের গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনস্বার্থ রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার ভিড়ে পত্রিকাটি সবসময় সত্যের পক্ষে অবিচল থেকেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রেখে দেশ ও জনগণের কল্যাণে পত্রিকাটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কেটে দৈনিক ভোরের চেতনা’র ২৮ বছর পদার্পণের আনন্দ উদ্যাপন করা হয়। এ সময় কেক কাটার মাধ্যমে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সেবায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

