সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক সংকট, টিকিট কেটেও ফিরছেন রোগীরা গর্ভবতী নারীসহ ভোগান্তিতে রোগীরা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা
সাভার (ঢাকা)
ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগে চিকিৎসক সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নারী রোগীরা। টিকিট কেটেও চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন গর্ভবতী নারীরা।
জানা গেছে, গাইনি বিভাগের তিনজন চিকিৎসকের মধ্যে দুজন ছুটিতে রয়েছেন এবং অপর একজন অপারেশন থিয়েটারে (OT) দায়িত্ব পালন করছেন। ফলে বহির্বিভাগে চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সময় ও অর্থ ব্যয় করেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এ পরিস্থিতিতে নারী রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত বিকল্প চিকিৎসকের ব্যবস্থা ও নিয়মিত গাইনি চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

