শেরপুরের নকলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৪ নভেম্বর) বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
নকলা উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর এবং পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

