ডায়াবেটিক সমিতি খুলনার উদ্যোগে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উদযাপিত।

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১৪ নভেম্বর, ২০২৬ খ্রি. তারিখ ডায়াবেটিক সমিতি খুলনার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এ পতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্যার ইকবাল রোডস্থ ডায়াবেটিক সমিতিতে এসে শেষ হয়।

পরবর্তীতে উক্ত দিবস উপলক্ষে ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা-এর সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডায়াবেটিস সংক্রান্তে তিনি নিয়ন্ত্রিত জীবন যাপনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ঔষধ, জীবন যাপন প্রনালী ও ডায়েট এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনার মহোদয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদেরকে না ঘাবড়িয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, নিয়মিত ঔষধ গ্রহণ, বিষন্ন মনে না থেকে স্বতঃস্ফূর্ত জীবনধারণে আহ্বান জানান। বাংলাদেশে ডায়াবেটিক সমিতির কার্যক্রম প্রসঙ্গে কমিশনার মহোদয় বলেন, ডায়াবেটিস রোগ এড্রেস ও নিয়ন্ত্রণে সমিতির কার্যক্রম প্রশংসনীয়।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা এবং ডা: মো: মনিরুজ্জামান, সিভিল সার্জন, খুলনা এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *