শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন করলেন ডিসি

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার বিনাপাড়া, দিঘলদী এলাকায় রোপা আমন ধানের ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।

ওইসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্‌ আসমা বিনতে রফিকসহ কৃষি বিভাগ শেরপুরের অন্যান্য কর্মকর্তা, কৃষক-শ্রমিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *