বটিয়াঘাটার জলমা ইউনিয়নে আরএমইপি প্রকল্পে নারী কর্মী নিয়োগের যাচাই সম্পন্ন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরএমইপি) আওতায় নারী কর্মী নিয়োগের যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। লটারির মাধ্যমে ১০ জন নারী কর্মী নিয়োগ এবং ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নে ১০ জন করে মোট ৭০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর থেকে ১নং জলমা ইউনিয়ন পরিষদে নারী কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হয়। এতে মোট ১৫ জন প্রার্থী আবেদন করেন। সোমবার ইউনিয়ন পরিষদে আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে ১০ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। বাকি ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী অভিজিৎ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এ প্রকল্পের আওতায় নারী কর্মী নিয়োগের মাধ্যমে একদিকে গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার হবে, অন্যদিকে স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *