ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই আলোকে জামালপুরের ইসলামপুর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো.জুবায়ের।

এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সাবেক ছাত্রনেকা রহিমুজ্জামান রুকনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *