বটিয়াঘাটায় সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি, রাজু মোল্লা গ্রেপ্তার, চাঁদাবাজির অভিযোগে আইনের কঠোর প্রয়োগের দাবি, জামিনের সুযোগ নিয়েও আলোচনা

সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে রাজু মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার রাজু মোল্লা উপজেলার দারোগাভিটা আশিক নগর এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে। চাঁদাবাজির শাস্তি: সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, নিহার নামে এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করার অভিযোগ ওঠে রাজু মোল্লার বিরুদ্ধে। ওই কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে বটিয়াঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দারোগাভিটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা ও অভিযুক্তের অপরাধ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে পরবর্তী বিচারিক সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *