উত্তর বাইশপুর নবদুর্বার সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন: সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক লোকমান মিয়াজী
মোঃ খোরশেদ আলমঃ
মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাইশপুর নবদুর্বার সমাজ কল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (আলম প্রধান) এবং সাধারণ সম্পাদক পদে লোকমান মিয়াজী নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৮ অক্টোবর) উত্তর বাইশপুর নবদুর্বার সমাজ কল্যাণ সংঘের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতি ও সম্মতিক্রমে ৯১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক (আলম প্রধান) ও সাধারণ সম্পাদক লোকমান মিয়াজী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বাইশপুরের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী ও গতিশীল করতে তাঁরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

