উত্তর বাইশপুর নবদুর্বার সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন: সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক লোকমান মিয়াজী

মোঃ খোরশেদ আলমঃ
মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বাইশপুর নবদুর্বার সমাজ কল্যাণ সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (আলম প্রধান) এবং সাধারণ সম্পাদক পদে লোকমান মিয়াজী নির্বাচিত হয়েছেন।

​গত বুধবার (২৮ অক্টোবর) উত্তর বাইশপুর নবদুর্বার সমাজ কল্যাণ সংঘের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতি ও সম্মতিক্রমে ৯১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

​নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক (আলম প্রধান) ও সাধারণ সম্পাদক লোকমান মিয়াজী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বাইশপুরের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী ও গতিশীল করতে তাঁরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *