খুবির ’২২ ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২২ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষ্যে আগামী ৩১ অক্টোবর, ১, ৪, ৫ ও ৬ নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানসমূহ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে আজ ২৮ অক্টোবর (বুধবার) বিকাল ৩টায় খুলনার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য শিক্ষা সমাপনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে কনসার্টের দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারসহ পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ সাইফুল আলম বাদশা, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন, এসআরবি-৬-এর এএসপি এস এম সাব্বির হাসান গালিব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহঃ ফজলুল কবীর, এনএসআই খুলনার সহকারী পরিচালক মোঃ আশিক আল নাঈম, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, ডিজিএফআইয়ের প্রতিনিধি মনিরুল ইসলাম এবং ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী রেজভী আহমেদ রিংকুসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *