জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে লাঙ্গলজোড়া এলাকায় পৌছালে যুবকটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, যুবকটি দীর্ঘক্ষণ রেললাইনে বসে ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *