সুজানগর উপজেলা জাতীয় সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক আলোচনা
সুজানগর(পাবনা)প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে,সুজানগর উপজেলা জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ জেনারেল ম্যানেজার আহমদ শাহ আলম জাবের। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোতাছিম বিল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন, থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) রাশেদুল হক। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সোলাইমান হোসেন, বিএনপি নেতা আহমদ আলী লাটু প্রামাণিক, আব্দুস সালাম মোল্লা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পাবনার সুজানগর উপজেলা জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব এমপি।

