লংমার্চ ঘিরে ঝিনাইদহে জামায়াতের শোডাউন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন ও লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ঝিনাইদহ শহরে মোটরসাইকেল শোডাউন করেছে শহর জামায়াত।
শনিবার বিকেল ৪টায় শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
শোডাউনে নেতৃত্ব দেন ঝিনাইদহ শহর জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন। এ সময় কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন, শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রাজুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে এ শোডাউন অনুষ্ঠিত হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *