পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথর মূর্তি উদ্ধার, পাচারকালে আটক ২

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি ও পুলিশের পাশাপাশি পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।
আটককৃত ব্যক্তিরা হলেন—কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)। উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিগুলো পরবর্তীতে পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *