মাধবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার দিলেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
(হবিগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিজিবি-২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের উপহার প্রদান করেন।
এ সময় লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই যেন নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ

