মহানগর এক্সপ্রেসে নরসিংদীর জন্য বরাদ্দ ৯১ আসন, কক্সবাজার যাত্রা শুরু ২৬ অক্টোবর

নরসিংদী (প্রতিনিধি)
ঢাকা-কক্সবাজার রুটে বর্ধিত সেবা চালু করতে যাচ্ছে মহানগর এক্সপ্রেস। আগামী ২৬ অক্টোবর থেকে নতুন এই সেবা চালু হলে নরসিংদী স্টেশন থেকে ট্রেনটিতে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। এ জন্য নরসিংদী স্টেশনের বিপরীতে মোট ৯১টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
রেলওয়ের আদেশ অনুযায়ী, মহানগর
বরাদ্দের তথ্য অনুযায়ী, নরসিংদী স্টেশনের জন্য ৩টি এসি সিট, ২০টি স্নিগ্ধা (এসি চেয়ার) এবং ৩০টি শোভন চেয়ার (নন-এসি) আসন রয়েছে। অবশিষ্ট আসনগুলো চট্টগ্রাম-নরসিংদীসহ অন্যান্য অংশের যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে।
এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ ও ১ হাজার ৩৬৬টি আসন
সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১০টা ৪১ মিনিটে নরসিংদী স্টেশনে পৌঁছাবে। পরে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।

ফিরতি পথে ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে বিকেল ৫টা ২৭ মিনিটে নরসিংদী স্টেশনে পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটি সপ্তাহের প্রতি রবিবার বন্ধ থাকবে। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে চলাচল করায় নরসিংদীসহ যাত্রাপথের অন্যান্য এলাকার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। নতুন এই সেবা পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *