ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ দেলোয়ার হোসেনের: জনগণ কথা নয়, দৃশ্যমান উন্নয়ন দেখতে চায়

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুতর স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়টিতে প্রথমত ভিসি নিয়োগেই স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেই ভিসি নিজেও কর্মচারী নিয়োগে ব্যাপক বাণিজ্য চালিয়েছেন।

১৮ই অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত এক নির্বাচনী খুলি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী বৈঠকে স্থানীয় উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে দেলোয়ার হোসেন বলেন, বিগত সাত মাসে দৃশ্যমান কোনো উন্নয়ন সাধারণ মানুষের চোখে পড়েনি। আজ যেসব উন্নয়নের বড় বড় কথা বলা হচ্ছে, সেগুলোর ভিত্তি ও প্রকৃত অর্জন মূলত পূর্ববর্তী সরকারের আমলের।

বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি আরও যোগ করেন, জনগণ আর ফাঁকা প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা দেখতে চায় বাস্তব উন্নয়ন। কথার সঙ্গে কাজের মিল রেখে চলাই একজন প্রকৃত নেতার মূল পরিচয় হওয়া উচিত।

উক্ত নির্বাচনী খুলি বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা ও সার্বিক উন্নয়নের স্থবিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *