মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন সভাপতি দুলাল প্রধান ছিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কোষাধক্ষ্য মোকশেদ মিয়াজী
চাঁদপুর সংবাদদাতাঃ
মতলব পৌরসভার উত্তর বাইশপুর গণ কবরস্থান কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) জুম্মা নামাজের শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সংগঠনটিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে মো: দুলাল প্রধান ছিটু-কে সভাপতি, মো: খোরশেদ আলম-কে সাধারণ সম্পাদক এবং মো: মোকশেদ মিয়াজী-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
ঘোষিত কমিটির সম্মানিত উপদেষ্টা মণ্ডলী পরিষদে রয়েছেন মো: আ: রব মোল্লা, মো: নোয়াব মিয়া সরকার, মো: গোলাম হোসেন ফরাজী, মো: ইব্রাহীম খলিল, মো: আল মামুন মিয়া, মো: অহিদ মিয়াজি, মো: মোতালেব হোসেন রাজু মিয়াজি, মো: মহসিন বন্দুকসী, মো: আমিনুল ইসলাম (রাজিব সরকার), মো: নূরে আলম প্রধান এবং মো: খোরশেদ প্রধানীয়া।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মো: হাশেম সরকার, মো: হারুনুর রশিদ প্রধান, মো: রফিকুল ইসলাম, মো: কবির ফকির, মো: আলমগীর ফকির, মো: মিজানুর রহমান সরকার, মো: জাহাঙ্গীর আলম প্রধান ও মো: নুরুজ্জামান স্যার দায়িত্ব পেয়েছেন। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু নাঈম তানিন।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন মো: স্বপন মিয়াজী, মো: লিটন ফকির, মো: সোহাগ ফকির, মো: সাইফুল মিয়াজী, মো: লোকমান মিয়াজি, মো: সাখাওয়াত ফকির, মো: জাহিদ প্রধান, মো: মেহেদি মিয়াজী, মো: রাসেল পাঠান, মো: রুবেল ফকির, মো: সুমন মিয়া, মো: মাহবুব মিয়াজি, মো: ফয়েজ সরকার, মো: সেলিম মিয়াজী, মো: সোহেল প্রধান, মো: খোরশেদ আলম কাকন প্রধান, মো: শরিফ মোল্লা, মো: রায়হান প্রধান, মো: রাব্বি প্রধান এবং মো: হাসান প্রধান।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ উত্তর বাইশপুর গণকবরস্থানের সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় এলাকাবাসী নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ক্যাপশন: সভাপতি মো: দুলাল প্রধান ছিটু, সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম এবং কোষাধ্যক্ষ মো: মোরশেদ মিয়াজী (ডানদিক থেকে)।

