শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত: কেএমপি
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মহোদয় পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, সংযম, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে এমন কোনো আচরণ বা মন্তব্য করা যাবে না, যাতে কারও অনুভূতিতে আঘাত লাগে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। কোনো সমস্যা দেখা দিলে পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য ও সুপারভাইজিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদেরকে সাহস, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সকলের আন্তরিকতা, সতর্কতা ও সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স); জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ

