বটিয়াঘাটায় রূপান্তরের আয়োজনে বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শংকর মণ্ডল, চায়না জোয়াদ্দার, নীলফেন মণ্ডল, উজ্জ্বল কুমার সরকারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। এ ছাড়া বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ শেখ রাসেল, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অনুপম রায় ও উপজেলা সুপারভাইজার শান্তনু রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে।

