বটিয়াঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
নারীর ক্ষমতায়ন ও অসচ্ছল পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনার বটিয়াঘাটায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় যোগ্য নারী পরিবারপ্রধানদের আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *